ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তুরাগ নদীতে ট্রলার ডুবি ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের তুরাগ নদীতে বালুভর্তি বাল্কহেডের (কার্গো) ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। শনিবার (৯ অক্টোবর) সকালে সাভারের আমিন বাজার তুরাগ নদীতে ট্রলারযোগে পারাপারের সময় নদীর মাঝপথে উভয় দিক থেকে দুই বালুভর্তি কার্গো যাত্রীবাহী ট্রলারটির ওপর ওঠে যায়। এ সময় ট্রলার থেকে কেউ কেউ সাঁতরে তীরে পৌঁছালেও ৫ শিশু ও দুই নারী নিখোঁজ হন। পরে দুপুরের দিকে ২ শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।


এ ব্যাপারে ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী ট্রলারটিতে শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই দিনমজুর শ্রমিক। ট্রলার ডুবে গেলে ১১ জন সাঁতরে তীরে ওঠতে পারলেও নিখোঁজ হয় ৭ জন। খবর পেয়ে সাভার ও সদর দফতর ফায়ার সার্ভিসের সদস্যসহ একাধিক ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।


এদিকে সাভার থানা ও নৌ-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তবে এখনও বালুভর্তি কার্গো আটক করা সম্ভব হয়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑